আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৬১
তিনি বলেনঃ আল্লাহ্র বাণীঃ তোমরা যারা তার জন্য ঘোড়া এবং উট পরিচালিত করনি; (বরং আল্লাহ্ স্বীয় অনুগ্রহে তা তাঁকে প্রদান করেন)। এ আয়াত সম্পর্কে রাবী বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাক এবং গ্রামবাসীদের সাথে তখন সন্ধি করেন, যখন তিনি অপর একটা সম্প্রদায়কে অবরোধ করেছিলেন। তখন সেখানকার লোকেরা সন্ধির উদ্দেশ্যে তাঁর কাছে প্রস্তাব পেশ করে। এ ঘটনা সম্পর্কে আল্লাহ্ বলেনঃ তোমরা ঐ মাল হাসিল করার জন্য ঘোড়া এবং উট পরিচালিত করনি; বরং বিনাযুদ্ধে তোমরা তা লাভ করেছিলে। যুহরী বলেনঃ বনূ নযীর গোত্র থেকে প্রাপ্ত মাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খাস ছিল। কেননা তা যুদ্ধের দ্বারা হাসিল হয়নি; বরং সন্ধির দ্বারা হয়েছিল। বস্তুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সম্পদ মুহাজিরদের মাঝে বণ্টন করে দেন এবং আনসারদের অভাবী দু’ব্যক্তি ছাড়া তিনি আর কাউকে কিছুই প্রদান করেননি।