দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৬৭
মুহাম্মদ ইবন ইয়াহ্ইয়া ইবন ফারিস (রহঃ) ..... ইবন শিহাব (রহঃ) উপরোক্ত হাদীছের ন্যায় হাদীছ বর্ণনা প্রসঙ্গে বলেন যে, একদা আইশা বলেনঃ তোমরা কি আল্লাহ্কে ভয় করবে না? তোমরা কি শোননি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ আমরা মীরাছ রেখে যাই না, বরং আমরা যা রেখে যাই, তা হলো সাদকা। আর এ ধন-সস্পদ তো কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবার পরিজনদের ভরণ-পোষণের জন্য এবং তাঁর নিজস্ব প্রয়োজন ও মেহমানদের মাঝে বিতরণের জন্য। আমার ইন্তিকালের পর এ ধন-সম্পদ তাঁর তত্ত্বাবধানে থাকবে, যিনি খলীফা মনোনীত হবেন।