Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৬৮

প্রায় ২ মিনিট · ১৬২ শব্দ

তিনি বলেনঃ একদা আমি এবং উছমান (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট খুমুসের ব্যাপারে আলোচনার জন্য যাই, যা তিনি বনূ হাশিম ও বনূ মুত্তালিবের মাঝে বণ্টন করেন। এ সময় আমি জিজ্ঞেস করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো আমাদের ভাই বনূ মুত্তালিবকে অংশ দিলেন, কিন্তু আমাদের তো কিছু দিলেন না? অথচ আমাদের ও তাদের সস্পর্ক আপনার সঙ্গে একই ধরনের! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ বনূ হাশিম ও বনূ মুত্তালিব তো একই। রাবী জুবায়র (রাঃ) বলেনঃ তিনি বনূ আবদুশ শামস ও বনূ নওফলকে এ খুমুস হতে অংশ প্রদান করেননি, যেমন বনূ হাশিম ও বনূ মুত্তালিবকে অংশ প্রদান করেছিলেন। আর আবূ বকর (রাঃ)-ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় খুমুসের অংশ বন্টন করতেন। কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আত্নীয়দের অংশ প্রদান করতেন না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের অংশ দিতেন। রাবী বলেনঃ উমার ইবন খাত্তাব (রাঃ) তাদের খুমুস থেকে অংশ দিতেন এবং তারপর উছমান -ও এরূপ করতেন।

ছবি বানান