আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৯১
তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের উপর বিজয়ী হয়ে মদীনায় ফিরে আসেন, তখন তিনি বনূ কায়নুকার বাজারে ইয়াহূদীদের একত্রিত করে বলেনঃ ওহে ইয়াহূদীরা! তোমরা এর আগে মুসলিম হয়ে যাও যে, তোমাদের উপর এরূপ মুসীবত আসে, যেরূপ কুরাইশদের উপর এসেছে। তখন তারা বলেঃ হে মুহাম্মদ! তুমি এতে বিভ্রান্ত হয়ো না যে, তুমি কুরাইশদের কয়েকজন যুদ্ধে অনভিজ্ঞ ব্যক্তিকে হত্যা করেছ। যদি তুমি আমাদের সাথে যুদ্ধ করতে, তবে বুঝতে পারতে আমরা কিরূপ মানুষ বা যোদ্ধা। আর তুমি আমাদের মত (বীর যোদ্ধা) কাউকে পাবে না। তখন আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ قُلْ لِلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ অর্থাৎ আপনি তাদের বলুন, যারা কুফরী করেছে, অচিরেই তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামে একত্রিত করা হবে। আর তা হলো অতি নিকৃষ্ট আবাসস্থল। রাবী মুসাররিফ আয়াতের এ পর্যন্ত তিলাওয়াত করেনঃ فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ অর্থাৎ একটি দল যুদ্ধ করেছিল আল্লাহর রাস্তায়, আর তা হলো বদর প্রান্তর এবং আর অন্য দলটি ছিল কাফির ।