Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০১৬

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

যখন ছাকীফ গোত্রের প্রতিনিধিদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়, তখন তিনি তাদের মসজিদে অবস্থানের অনুমতি দেন, যাতে তাদের অন্তর নরম হয়। সে সময় তারা তাঁর সঙ্গে এরূপ শর্ত করে যে, তাদের জিহাদে শরীক হওয়ার জন্য বের হওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং তাদের নিকট হতে উশর বা দশমাংশও গ্রহণ করা হবে না। আর না তাদের সালাতও আদায় করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এটা হতে পারে যে, এখন তোমাদের জিহাদে অংশ গ্রহণের জন্য বের করা হবে না, তোমাদের থেকে উশর নেওয়া হবে না। কিন্তু সেই দীনে কোন মঙ্গল, যাতে রুকূ নেই।

ছবি বানান