Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১৩

প্রায় ২ মিনিট · ১৯৮ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরের সময় আমাকে তাঁর উটের পিছনের দিকে বসান। রাবী বলেন, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা রাত সফরের পর সাবাহ নামক স্থানে তাঁর উট বিশ্রামের জন্য বসান এবং এ সময় আমি আসন হতে অবতরণ করি এবং আসনের উপর আমার রক্ত দেখি এটাই আমার জীবনের সর্ব প্রথম হায়েয। রাবী বলেন, তখন আমি লজ্জিত অবস্থায় উটের আড়ালে গিয়ে অবস্থান করি। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে লজ্জিত অবস্থায় এবং উটের পিঠের আসনে রক্ত দেখে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? সম্ভবতঃ তোমার হায়েয হয়েছে। আমি বলি, হ্যাঁ। তিনি আমাকে বলেন, তোমার লজ্জাস্থানে শক্তভাবে কাপড় বাঁধ এবং এক বদনা পানিতে কিছু পরিমাণ লবণ মিশ্রিত করে উটের পিঠের রক্ত-রঞ্জিত আসনটি ধুয়ে ফেল। অতঃপর তোমার আসনে সমাসীন হও। রাবী বলেন, যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খয়বর জয় করেন, তখন তিনি আমাদেরফে গনিমতের মালের কিছু অংশ দেন। রাবী বলেন, উক্ত গিফার বংশীয় মহিলাটি যখনই হায়েযের রক্ত পরিষ্কার করতেন তখনই সেই পানির সংগে লবণ মিশ্রিত করতেন এবং তিনি তার মুত্যূকালে অন্যদেরকেও হায়েযের রক্ত পরিষ্কার করার সময় পানির সাথে লবন মিশ্রিত করে ব্যবহারের উপদেশ দিয়ে যান।

ছবি বানান