দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১৪
তিনি বলেন, আসমা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের কেউ হায়েয থেকে পবিত্র হতে চাইলে তা কিরূপে হবে। তিনি বলেন, পানির সাথে কুলপাতা মিশ্রিত করে প্রথমে উযূ (ওজু/অজু/অযু) করবে। অতঃপর মাথায় পানি দিয়ে তা এমনভাবে ঘর্ষণ করবে যেন পানি প্রতিটি চুলের গোড়ায় গিয়ে পৌছায়। অতঃপর সমস্ত অংগে পানি দিবে। অতঃপর তুমি তোমার (রক্ত মিশ্রিত) কাপড়ের টুকরাটি পরিস্কার করবে। তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্! তা কিভাবে পরিস্কার করব? আয়িশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য বুঝেছি। তখন (আয়িশা) তাঁকে বলেন, লজ্জাস্থানের যে জায়গায় রক্ত লাগবে, তা ধৌত করে পরিস্কার করবে।