দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১৫
মুসাদ্দাদ ইবনু মূসারহাদ ..... সাফিয়্যা বিনতে শায়বা আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি আনসার মহিলাদের প্রশংসা করে বলেন যে, তারা-দ্বীনের ব্যাপারে কোন কিছু জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করেন না। তাদের মধ্যেকার এক মহিলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেব খিদমতে আগমন করেন। অতঃপর রাবী পূর্বোক্ত হাদীছের অনুরূপ অর্থের হাদীছ বর্ণনা করেন। তবে এই হাদীছের মধ্যেفِرْصَةً শব্দের স্থলে مُمَسَّكَةً ব্যবহৃত হয়েছে। রাবী মূসা’দ্দাদ বলেন, আবূ আওয়ানা فِرْصَةً এবং আবূল আহ্ওয়াসقَرْصَةً শব্দের উল্লেখ করেছেন। শব্দদ্বয়ের অর্থ পূর্বোক্ত শব্দের অনুরূপ।