Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩২১

প্রায় ২ মিনিট · ২৫৭ শব্দ

তিনি বলেন, আমি আবদুল্লাহ্ (রাঃ) ও আবূ মূসা (রাঃ) এর সাথে একই স্থানে উপস্থিত ছিলাম। তখন আবূ মূসা (রাঃ) বলেন, হে আবূ আব্দুর রহমান (আবদুল্লাহ্ ইবনু মাসউদ)! যদি কোন ব্যক্তি অপবিত্র হয় (গোসল ফরয হয়) এবং একমাস পর্যন্ত পানি না পায়; তবে সে কি তায়াম্মুম করতে পারবে? তিনি বলেন, না, যদিও সে একমাস পানি না পায়। তখন আবূ মূসা (রাঃ) তাকে জিজ্ঞাসা করেন, তাহলে সূরা মায়েদার এই আয়াত “পানি দুস্প্রাপ্য হলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে” এর অর্থ কি? আবদুল্লাহ্ ইবনু মাসউদ (রাঃ) বলেন, জুনুব (নাপাক) ব্যক্তিকে যদি তায়াম্মুমের অনুমতি দেয়া হয়, তবে তারা অত্যধিক শীতের সময় ঠান্ডা পানি ব্যবহারের পরিবর্তে তায়াম্মুম করবে। তখন আবূ মূসা আল-আশআরী (রাঃ) বলেন, আপনি কি এই কারণে তা অপছন্দ করেন? উত্তরে তিনি বলেন, হ্যাঁ। তখন আবূ মূসা (রাঃ) বলেন, আম্মার (রাঃ) উমার (রাঃ)-কে যা বলেছিলেন তা কি আপনি অবগত আছেন? তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে একটি কাজে প্রেরণ করেন। সে সময় আমি অপবিত্র হই, কিন্তু পবিত্রতা অর্জনের জন্য সেখানে পানি না পাওয়ায় আমি চতুষ্পদ জন্তুর মত মাটিতে গড়াগড়ি দেই। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে উক্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করি। তিনি বলেনঃ যদি তুমি এইরূপ করতে তবে তাই যথেষ্ট হত। অতঃপর তিনি তাঁর দুই হাত মাটিতে মেরে তা ঝেড়ে ফেলেন, অতঃপর বাম হাত দিয়ে ডান হাত এবং ডান হাত দিয়ে বাম হাতের কনুই পর্যন্ত মাসেহ্ করেন। অতঃপর তিনি তার মুখমন্ডল মাসেহ্ করেন। তখন তাকে আবদুল্লাহ্ (রাঃ) বলেন, আপনি কি এ ব্যাপারে অবহিত নন যে উমার (রাঃ) আম্মার এর এই বক্তব্য গ্রহণ করেননি?

ছবি বানান