Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২২৯

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

কিনদা গোত্রের একজন এবং হাযরামূতের একজন-এ দু’ব্যক্তি ইয়েমেনের একটি যমীনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট মোকদ্দমা পেশ করে। হাযরামী বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তির পিতা আমার যমীন যবরদখল করেছে, যা এখনও তার দখলে রয়েছে। তিনি বলেনঃ তোমার কি কোন সাক্ষী আছে? তখন সে বলেঃ না। তবে আপনি তাকে এভাবে কসম করতে বলুনঃ আল্লাহ্‌র কসম! সে জানে না যে, এ জমি আমার ছিল, যা তার পিতা জোর করে আমার নিকট হতে নিয়ে নিয়েছে। তখন কিনদা গোত্রের লোকটি কসম করার জন্য তৈরী হয়। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি মিথ্যা কসম করে অন্যের জমি আত্মসাৎ করে, সে কিয়ামতের দিন আল্লাহ্‌র সংগে এমন অবস্থায় মিলিত হবে যে, তার হাত ও পা কাটা হবে। তখন কিনদা গোত্রের লোকটি বলেঃ এ জমিটি তার।

ছবি বানান