Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৭৭

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

মুসাদ্দাদ (রহঃ) ..... আমর ইবন শু’আয়ব নিজের পিতা ও দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার সামনে দফ বাজাবার জন্য মানত করেছি। তিনি বলেনঃ তুমি তোমার মানত পুরা কর। এরপর সে বলেঃ আমি অমুক অমুক স্থানে কুরবানী করার মানত করেছি। সে স্থানগুলোতে জাহিলিয়াতের যুগে কুরবানী করা হত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ তোমার এ কুরবানী কি কোন মূর্তির জন্য? সে বলেঃ না। তিনি জিজ্ঞাসা করেনঃ তবে কি তা কোন দেব-দেবীর জন্য? সে বলেঃ না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তবে তুমি তোমার মানত পুরা কর।

ছবি বানান