Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৭৮

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় জনৈক ব্যক্তি এরূপ মানত করে যে, সে ’বাওয়ানা’ নামক স্থানে একটি উট কুরবানী করবে। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসে এবং বলেঃ আমি বাওয়ানা নামক স্থানে একটি উট কুরবানী করার জন্য মানত করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ সেখানে কি দেব-দেবী আছে, যাদের জাহিলিয়াতের যুগে পূজা করা হতো? তাঁরা (সাহাবীরা) বলেনঃ না। তখন তিনি আবার জিজ্ঞাসা করেনঃ এটা কি তাদের আনন্দ-মেলার স্থান-সমূহের কোন স্থান? তারা বলেনঃ না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তবে তুমি তোমার মানত পুরা কর। তবে জেনে রাখ! ঐ মানত পূরণের দরকার নেই, যাতে আল্লাহ্‌র নাফরমানী হয় এবং বনী আদম যার মালিক নয়।

ছবি বানান