দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৬৩
তিনি বলেনঃ একদা আবূ রাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে আমাদের কাছে এসে বলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কাজ হতে নিষেধ করেছেন, যাতে আমরা উপকৃত হতাম। বস্তুত আল্লাহ এবং তাঁর রাসূলের অনুসরণই আমাদের জন্য অধিক উপকারী। তিনি আমাদের নিজস্ব জমি ছাড়া অন্য জমিতে চাষাবাদ করতে নিষেধ করেছেন। অথবা তিনি এমন জমি চাষাবাদ করতে করেছেন, যার জন্য কোন অংশ নির্ধারণ করা হয়নি।