Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৬৪

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি উসায়দ ইবন যুহায়র (রহঃ) হতে বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, একদা রাফি ইবন খাদীজ আমাদের কাছে এসে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এমন একটি কাজ করতে নিষেধ করেছেন, যাতে তোমরা উপকৃত হতে। বস্তুত আল্লাহ্‌ এবং তাঁর রাসূলের অনুসরণই তোমাদের জন্য অধিক উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ’হাকলম্ব’ হতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ যে ব্যক্তি তার জমির মুখাপেক্ষী নয়, সে যেন তা তার ভাইকে দেয়, অথবা খালি ফেলে রাখে।

ছবি বানান