Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৬৫

প্রায় ২ মিনিট · ১৮৮ শব্দ

তিনি বলেনঃ একদা আমার চাচা আমাকে এবং তার একটি গোলামকে সাঈদ ইবন মুসায়্যিব (রাঃ) নিকট প্রেরণ করেন। তখন আমরা তাকে বলিঃ আমরা আপনার তরফ থেকে বর্ণিত জমি বর্গা দেওয়া সম্পর্কে একটি হাদীছের খবর জানতে পেরেছি। তিনি বলেনঃ আবদুল্লাহ্‌ ইবন উমার (রাঃ) জমি বর্গা দেওয়াতে দোষণীয় বলে মনে করতেন না। পরে তিনি রাফি ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত হাদীছ সম্পর্কে অবহিত হন। তখন তিনি রাফি ইবন খাদীজ (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ হারিছায় গমন করে জহীরের জমিতে উৎপন্ন ফসল দেখে বলেন, জহীরের ফসল কি উত্তম! তখন উপস্থিত সাহাবীরা বলেনঃ এ জমি জহীরের নয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ এ জমি কি জহীরের নয়? তারা বলেনঃ হাঁ, তবে এর ফসল অমুক ব্যক্তির। এ কথা শুনে তিনি বলেনঃ তোমরা তোমাদের ফসল নিয়ে যাও এবং তাকে তার শ্রমের বিনিময় দিয়ে দাও। রাবী রাফি (রাঃ) বলেনঃ তখন আমরা চাযীকে তার শ্রমের বিনিময় প্রদান করি এবং আমাদের ক্ষেত ফেরত নিয়ে নিই। রাবী সাঈদ (রাঃ) বলেনঃ হয় তুমি তোমার ভাইয়ের প্রয়োজন মেটাও , নয়তো দিরহামের বিনিময়ে জমি বর্গা দাও।

ছবি বানান