দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৪৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমিও একজন মানুষ, আর তোমরা তো আমার কাছে মোকদ্দমা নিয়ে এসো। আর এও সম্ভব যে তোমাদের কেউ কেউ অন্যের বিরুদ্ধে স্বীয় দাবীকে উত্তমভাবে প্রতিষ্ঠিত করতে পার, যা শোনার পর আমি হয়তো তার পক্ষেই ফয়সালা দিয়ে দেই। এমতাবস্থায় আমি যদি কারো পক্ষে তার ভাই থেকে কিছু নেওয়ার ফয়সালা করে দেই, তখন তার উচিত হবে স্বীয় ভাই থেকে কোন কিছু গ্রহণ না করা। কেননা, এমতাবস্থায় আমি যেন তাকে একখণ্ড আগুনের ইব্নকরা দেই।