দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬২৬
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি সেই কাওমের সাখে বসতে আগ্রহী, যারা ফজরের সালাত আদায়ের পর, সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহ্র যিকির করে থাকে। এ আমার কাছে ইসমাঈলের সন্তান থেকে চারজন গোলাম আযাদ করার চাইতেও অধিক প্রিয়। আর আমি সেই লোকদের সাথে বসতে চাই, যারা আসরের সালাত আদায়ের পর সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আল্লাহ্র যিকিরে মশগুল থাকে। এ আমার কাছে চারজন গোলাম আযাদ করার চাইতেও অধিক উত্তম।