Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬২৭

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ তুমি আমার সামনে সূরা নিসা তিলাওয়াত কর। তখন আমি বলিঃ আমি তিলাওয়াত করব, অথচ এতো আপনার উপর নাযিল হয়েছে! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমি অন্যের নিকট হতে তা শুনতে পসন্দ করি। এরপর তিলাওয়াত করতে করতে আমি যখন এ আয়াতে পৌছিঃ সে সময়ের অবস্থা কিরূপ হবে, যখন আমি প্রত্যেক উম্মতের জন্য একজন সাক্ষী পেশ করবো ..... আয়াতের শেষ পর্যন্ত। এরপর আমি মাথা উঁছু করে দেখতে পাই যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দুটি চোখ হতে অশ্রু ঝরে পড়ছে।

ছবি বানান