দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬২৮
তিনি বলেনঃ যখন মদ হারাম হওয়ার হুকুম নাযিল হয়, তখন পাঁচটি জিনিস দিয়ে মদ তৈরী করা হতো। যেমন--(১) আংগুর, (২) খেজুর, (৩) মধু, (৪) গম এবং (৫) যব থেকে। আর মদ হলো ঐ জিনিস, যা মানুষের জ্ঞান-বুদ্ধিকে তিরোহিত করে। আর আমি চাইতাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ততদিন আমাদের থেকে পৃথক না হন, যতদিন না তিনটি জিনিসের হুকুম সম্পর্কে আমরা তাঁর সর্বশেষ সিদ্ধান্ত পাই। আর তা হলোঃ দাদার প্রাপ্য অংশ, উত্তরাধিকারহীন পরিত্যক্ত সস্পওির অবস্থা এবং সুদের যাবতীয় মামলা।