Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৬৮

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করি; ইয়া রাসূলাল্লাহ! আপনি তো জানেন, আমরা কারা এবং কোথায় আমরা থাকি, আর কার কাছে এসেছি? তিনি বলেনঃ আল্লাহ্‌ ও তাঁর রাসূলের কাছে এসেছ। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের ওখানে প্রচুর আংগুর উৎপন্ন হয়, আমরা তা দিয়ে কি করবো? তিনি বলেনঃ তোমরা তা শুকিয়ে রাখবে। এরপর জিজ্ঞাসা করিঃ আমরা আঙ্গুর শুকিয়ে কি করবো? তিনি বলেনঃ তোমরা তা সকালে ভিজিয়ে রেখে সন্ধ্যায় পান করবে এবং সন্ধ্যায় ভিজিয়ে রেখে সকালে পান করবে। আর তা চামড়ার মশক ও কলসীর মধ্যে ভিজাবে না। কেননা, তা চটকাতে বিলম্ব হলে সির্কা হয়ে যাবে।

ছবি বানান