দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৬৯
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এমন মশকে নবীয তৈরি করা হতো, যার মুখ উপর দিক থেকে বন্ধ করা যেত। আর ঐ মশকের নীচের দিকেও একটি মুখ থাকতো, যা দিয়ে নবীয পান করা হতো। যে নবীয সকালে তৈরি করা হতো, তিনি তা সন্ধ্যায় পান করতেন এবং যা সন্ধ্যায় তৈরি করা হতো, তিনি তা সকালে পান করতেন।