দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৬৭০
তিনি বলেনঃ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সকালে নবীয তৈরী করতেন। এর পর সন্ধ্যা হলে তিনি তা সন্ধ্যায় পান করতেন। আর যা অতিরিক্ত থাকতো, আমি তা ফেলে দিতাম অথবা পাত্র খালি করে ফেলতাম। এরপর রাতে তার জন্য যে নবীয বানানো হতো, তিনি তা সকাল হলে সকালের নাশতা খাওয়ার পর পান করতেন। তিনি আরো বলেনঃ আমি সকাল-সন্ধ্যায় মশক ধৌত করতাম। রাবী বলেন আমার পিতা তাঁকে জিজ্ঞাসা করেনঃ একদিনে কি দু’বার মশক ধোয়া হতো? তিনি বলেনঃ হ্যাঁ।