দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,২১১
তিনি বলেনঃ একদা আমি মদীনার এক রাস্তায় ইব্ন উমার এর হাত ধরে ছিলাম। এ সময় ঝলন্ত একটা মাথা দেখে তিনি বলেনঃ এ ব্যক্তির হন্তা চরম হতভাগ্য! সে স্থান অতিক্রম করার পর তিনি বলেনঃ আমি তো তাকে হতভাগ্য বলে মনে করি। কেননা, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার কোন উম্মতের কাছে তাকে হত্যার উদ্দেশ্যে যায়, আর সে এরূপ বলে, তবে হত্যাকারী জাহান্নামী হবে এবং নিহত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।