দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪১৫
তিনি বলেনঃ যখন আমার পবিত্রতা সম্পর্কে কুরআনের আয়াত নাযিল হয়, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর উঠে, আমার পবিত্রতার কথা ঘোষণা করে, এ আয়াত তিলাওয়াত করেন, (যা অপবাদকারীদের সম্পর্কে নাযিল হয়)। এরপর তিনি মিম্বর থেকে নেমে দু’জন পুরুষ (মিসতাহ ও হাসসান ইবন ছাবিত) ও একজন স্ত্রীলোক এর উপর হদের বিধান জারী করেন। তখন লোকেরা তাদের উপর তা কায়েম করে।