Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৪৬০

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেনঃ আল্লাহ্‌র শপথ! সাহল এ হাদীছের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছেন। আসল ঘটনা এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহূদীদের নিকট এমর্মে পত্র প্রেরণ করেন যে, তোমাদের নিকট এক ব্যক্তিকে নিহত অবস্থায় পাওয়া গেছে, কাজেই তোমরা তার দিয়াত আদায় কর। তখন তারা এক জবাবে পঞ্চাশ বার কসম খেয়ে লেখে যে, আমরা তাকে হত্যা করিনি এবং তার হত্যাকারী কে, তা আমরা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ হতে দিয়াতস্বরূপ নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের একশো উট প্রদান করেন।

ছবি বানান