Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৭৮

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

তিনি বলেনঃ একবার ফাতিমা (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে এ মর্মে অভিযোগ পেশ করেন যে, যাঁতা ঘুরাতে ঘুরাতে তার হাতে ফোঁসকা পড়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু যুদ্ধ বন্দী আসলে, ফাতিমা (রাঃ) তা থেকে একটা দাসী চাওয়ার জন্য আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে দেখা না হওয়ায়, তিনি ব্যাপারটি আইশা -কে জানিয়ে যান। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আমাদের কাছে আসেন, যখন আমরা শুয়ে পড়েছিলাম। আমরা উঠতে চাইলে, তিনি বলেনঃ তোমরা দু’জন শুয়ে থাক। এরপর তিনি এসে আমাদের মাঝখানে বসে পড়েন, এমন কি আমি তাঁর পায়ের ঠান্ডা আমার বুকের মধ্যে অনুভব করতে থাকি। তারপর তিনি বলেনঃ আমি তোমাদেরকে এর চাইতে উত্তম বিষয় সম্পর্কে অবহিত করবো না, যা তোমরা চেয়েছো-তার চাইতে? আর তা হলোঃ যখন তোমরা শয়ন করবে, তখন সুবহানাল্লাহ-৩৩ বার, আল-হামদুলিল্লাহ-৩৩ বার এবং আল্লাহু আকবার-৩৪ বার পাঠ করব। এটি তোমাদের জন্য দাস-দাসী থেকেও উত্তম।

ছবি বানান