Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৮৫

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

আহমদ ইবন সালিহ (রহঃ) ..... আনাস ইবন মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দু’আ পাঠ করবেঃ ’ইয়া আল্লাহ্‌! আমি সকালে উপনীত হয়েছি। আমি আপনাকে ও আপনার আরশাহী ফেরেশতাকে এবং আপনার সমস্ত সৃষ্টিকে এ ব্যাপারে সাক্ষী রাখছি যে, আপনি-ই আল্লাহ্‌ এবং আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল’- আল্লাহ্‌ তাকে জাহান্নামের এক-চতুর্থাংশ আযাব থেকে নিষ্কৃতি দেবেন, আর যে ব্যক্তি এ দু’আ দু’বার পড়বে আল্লাহ তাকে জাহান্নামের অর্ধেক শাস্তি থেকে নাজাত দেবেন। আর যে ব্যক্তি এ দু’আ তিনবার পাঠ করবে। আল্লাহ্‌ তাকে জাহান্নামের তিন-চতুর্থাংশ আযাব থেকে মুক্তি দেবেন। আর যে ব্যক্তি দু’আটি চারবার পড়বে, মহান আল্লাহ্‌ তাকে জাহান্নামের পূর্ণ আযাব থেকে নাজাত দেবেন।

ছবি বানান