দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৮৬
আহমদ ইবন ইউনুস (রহঃ) ..... আবদুল্লাহ ইবন বুরায়দা তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এ দু’আ পাঠ কববেঃ ’হে আল্লাহ্! আপনি আমার রব! আপনি ছাড়া আর কোন ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি আপনার সাথে যা ওয়াদা করেছি, আমি তার উপর প্রতিষ্ঠিত আছি এবং আমার সাধ্যমত আপনার অংগীকার পালন করছি। আমি যে অন্যায় করেছি, আমি তা থেকে আপনার পানাহ চাচ্ছি এবং আপনার নিয়ামতের শোকর আদায় করছি। আমি আমার গুনাহের কথা স্মরণ করছি। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি ছাড়া গুনাহ মাফকারী আর কেউ নেই,’ সে যদি-ঐ দিনে বা রাতে মারা যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে।