Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৭০

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

আবদুল্লাহ ইবন মুহাম্মাদ নুফায়েলী, যুহায়ের, তিনি হাসান ইবনুল হুর, তিনি কাসিম ইবন্ মুখায়মারা হতে এই হাদীছটি বর্ণনা করছেন। তিনি বলেন, একদা আলকামা (রহঃ) আমার হস্ত ধারণ করে বলেন, আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) একদা আমার হাত ধরে বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাঁকে (আবদুল্লাহ ইবন মাসউদ) নামাযের মধ্যে তাশাহুহুদ পাঠের পদ্ধতি শিক্ষা দেন। অতঃপর তিনি আ’মাশের উপরোক্ত হাদীছের মধ্যে উল্লিখিত দু’আটি শিক্ষা দেন। (৯৬৮ নং হাদীস দ্রষ্টব্য) অতঃপর তিনি বলেনঃ যখন তুমি এই দু’আ পাঠ করবে, তখন তোমার নামায সমাপ্ত হবে। এ সময় তুমি ইচ্ছা করলে যাওয়ার জন্য দন্ডায়মান হতে পার বা বসেও থাকতে পার।

ছবি বানান