দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৯৭১
নাসর ইবন আলী (রহঃ) .... ইবন উমার (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে তাশাহহুদ সম্পর্কে বর্ণনা করেছেন। (তিনি বলেনঃ) তাশাহহুদের মধ্যে এই দু’আ পাঠ করতে হবে। যথা ’’আত্তাহিয়্যাতু লিল্লাহে ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যেবাতু আসসালামু আলায়কা আয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু’’। রাবী মুজাহিদ বলেন, ইবন উমার (রাঃ) বলেনঃ এর মধ্যে ’ওয়া বারাকাতুহু’ আমি যোগ করেছি। আসসালামু আলায়না ওয়া আলা ইবাদিল্লাহিস্ সালেহীন আশহাদু আন্-লা ইলাহা ইল্লাল্লাহু’’ বাক্য অতিরিক্ত পাঠ করিতাম। ইবন উমার বলেন, আমি এতে অতিরিক্ত বলতামঃ ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসূলুহু।’’