বু
বুখারী শরীফ - হাদীস নং ৪৬০
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। এমন সময় তিনজন লোক এলেন। তাঁদের দু’জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এগিয়ে এলেন আর একজন চলে গেলেন। এ দু’জনের একজন হালাকায় খালি স্থান পেয়ে সেখানে বসে পড়লেন। দ্বিতীয় ব্যাক্তি মজলিসের পেছনে বসলেন। আর তৃতীয় ব্যাক্তি পিঠটান দিয়ে সরে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা থেকে অবসর হয়ে বললেনঃ আমি কি তোমাদের ঐ তিন ব্যাক্তি সম্পর্কে খবর দেব? এক ব্যাক্তি তো আল্লাহর দিকে অগ্রসর হল। আল্লাহও তাকে আশ্রয় দিলেন। দ্বিতীয় ব্যাক্তি লজ্জা করলো, আর আল্লাহ তা’আলাও তাকে (বঞ্চিত করতে) লজ্জাবোধ করলেন। তৃতীয় ব্যাক্তি মুখ ফিরিয়ে নিলো, কাজেই আল্লাহও তাঁর থেকে ফিরে থাকলেন।