বু
বুখারী শরীফ - হাদীস নং ৪৬১
আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... আব্বাদ ইবনু তামীম (রহঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেন, তিনি (তাঁর চাচা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মসজিদে চিত হয়ে এক পায়ের উপর আরেক পা রেখে শুয়ে থাকতে দেখেছেন। ইবনু শিহাব (রহঃ) সা’ঈদ ইবনু মূসায়্যাব (রহঃ) থেকে বর্ণনা করেন যে, উমর ও উসমান (রাঃ) এরূপ করতেন।