মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,০১৯
উমর (রাঃ) কে যখন বর্শা মেরে আহত করা হল, তখন হাফসা (রাঃ) উচ্চস্বরে কাঁদতে লাগলেন। উমর (রাঃ) বললেন, হে হাফসা! তুমি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শোননি, যে ব্যাক্তির উপর উচ্চস্বরে বিলাপ করা হয় তাকে শাস্তি দেয়া হয়। সুহায়ব (রাঃ)ও কান্নাকাটি করছিলেন। তখন উমর (রাঃ) বললেন, হে সূহায়ব! তুমি কি জানো না, যার জন্য বিলাপ করা হয় তাকে আযাব দেয়া হয়।