মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৬৭২
এক ব্যাক্তি জিরানা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসল। লোকটি উমরার জন্য ইহরাম বাঁধা অবস্থায় ছিল। তার দাঁড়ি ও মাথার চুল হলুদ রঙে রঞ্জিত ছিল এবং তার পরনে ছিল একটি জুব্বা। সে বলল, হে আল্লাহর রাসুল! আমি উমরা করার জন্য ইহরাম বেঁধেছি এবং আমি কি অবস্থায় আছি তা আপনি দেখছেন। তিনি বললেন, তুমি তা খূলে ফেল এবং হলুদ রং ধুয়ে ফেল। অতঃপর হাজ্জে যা কিছু করতে, উমরাতেও তাই কর।