Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,৬১৬

প্রায় ১ মিনিট · ১৪৪ শব্দ

তিনি বলেন যে, আমি একটি বিষয়ে আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞাসা করলাম। আমার ধারণা ছিল যে, আমার জিজ্ঞাসিত বিষয়ের জ্ঞান তার কাছে আছে। আনাস (রাঃ) বলেন, হিলাল ইবনু উমায়্যা (রাঃ) শরীক ইবনু সাহমার সাথে তার স্ত্রীর সম্পর্কে ব্যভিচারের অভিযোগ আনলেন। তিনি ছিলেন বারা ইবনু মালিকের বৈপিত্রেয় ভাই। ইসলামে ইনিই সর্বপ্রথম লি’আন করেন। রাবী বলেন, তিনি তার স্ত্রীর সঙ্গে লি’আন সম্পন্ন করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা ঐ মহিলার প্রতি নযর রাখবে। যদি সে সরল কেশধারী গৌর বর্ণের লালচোখ বিশিষ্ট সন্তান প্রসব করে তাহলে সে হল ইবনু উমায়্যার ঔরষজাত সন্তান। আর যদি সে (মহিলা) সুরমা চোখ বিশিষ্ট কুঞ্চিত কেশ, সরু নাক বিশিষ্ট সন্তান প্রসব করে তাহলে সে শরীক ইবনু সাহমার সন্তান। রাবী আনাস (রাঃ) বলেন, আমি জানতে পারলাম যে, ঐ মহিলাটি সুরমা চোখ বিশিষ্ট কুঞ্চিত কেশধারী সরু নলা বিশিষ্ট সন্তান প্রসব করেছে।

ছবি বানান