Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৩৩

প্রায় ১ মিনিট · ১৪৫ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বনী ইসরাঈলরা উলংগ হয়ে গোসল করত ও একে অপরের লজ্জা স্থান দেখত। মূসা (আলাইহিস সালাম) একাকী গোসল করতেন। লোকেরা বলত, মূসা আমাদের সাথে গোসল করে না। কারণ তার অণ্ডকোষে রোগ আছে। রাবী বলেন, একবার মূসা (আলাইহিস সালাম) পাথরের উপর কাপড় রেখে গোসল করেছিলেন। তখন পাথরটি তাঁর কাপড় চোপড় নিয়ে পালাতে লাগল। তখন মূসা (আলাইহিস সালাম) 'ও পাথর আমার কাপড় দে', 'পাথর আমার কাপড় দে' বলে পাথরটির পিছু পিছু দৌড়াতে লাগলেন, এতে বনী ইসরাঈল তাঁর গোপনাঙ্গ দেখে ফেলল এবং বলল, আল্লাহর কসম! মূসার তো কোন রোগ নেই! এরপর পাথরটি থেমে গেলো, ততক্ষণে ভালোভাবে দেখা হয়ে গেলো। রাবী বলেন, অতঃপর তিনি [মূসা (আলাইহিস সালাম)] কাপড় নিলেন এবং পাথরটিকে মারতে আরম্ভ করলেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আল্লাহর শপথ! এ পাথরটির গায়ে মূসা (আলাইহিস সালাম) এর মারের ছয় কি সাতটি দাগ হয়েছে।

ছবি বানান