Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৬১

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেন, আবদুল্লাহ ইবনু কাব ইবনু মালিক (রাঃ) যিনি অন্ধ হয়ে যাবার পর কাব (রাঃ) এর চালক ছিলেন, বলেছেন, তাবুক যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে শরীক না হয়ে গৃহে বসে থাকার সময় কাবে ইবনু মালিক (রাঃ) কে আমি একথা বলতে শুনেছি। অতঃপর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে তিনি রয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকে যুদ্ধ করার জন্য যেতেন সাধারণতঃ অন্য স্থান দিয়ে প্রচ্ছন্ন করতেন (তিনি আলোচনায় ঐ জায়গার কথা উল্লেখ না করে অন্য জায়গার কথা উল্লেখ করতেন)। তবে এ যুদ্ধের কথা পরিস্কারভাবে উল্লেখ করেছিলেন। যুহরীর ভ্রাতুষ্পুত্রের এ হাদীসের মধ্যে আবূ খায়সামার কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তাঁর মিলিত হওয়ার কথা উল্লেখ নেই।

ছবি বানান