মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৬২
কাব (রাঃ) চক্ষু রোগে আক্রান্ত হবার পর উবায়দুল্লাহ তাঁকে হাত ধরে নিয়ে যেতেন। উবায়দুল্লাহ (রাঃ) তার কাওমের মধ্যে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের হাদীস অধিক সংরক্ষণকারী ছিলেন। তিনি বলেন যে, তিন ব্যক্তির তাওবা আল্লাহ করুল করেছিলেন, আমার পিতা কাব ইবনু মালিক (রাঃ) ঐ তিন ব্যক্তির একজন ছিলেন। আমি তাকে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন এর মধ্যে তিনি দুটি ব্যতীত আর কোন যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেছনে থাকেননি। তারপর তিনি আগের অনুরূপ ঘটনাটি বর্ণনা করেছেন। তবে এতে রয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সামন্ত নিয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের সংখ্যা দশ হাজারের চেয়েও অধিক ছিল। কোন তালিকায় তাদের নাম লিপিবদ্ধ করার অবকাশ ছিল না।