Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৬৪

প্রায় ২ মিনিট · ১৭৪ শব্দ

আবূ রাবী আল আতাকী (রহঃ) … অন্য সনদে হাসান ইবনু আলী আল হুলওয়ানী (রাঃ) … যুহরী (রহঃ) হতে ইউনূস এবং মা’মার (রহঃ) এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। বর্ণনাকারী ফুলায়হ (রহঃ) এর হাদীসে আছে, গোত্রীয় অহমিকা তাকে মূর্খতা সূলভ আচরণ করতে উৎসাহিত করেছিল। মা’মার তাঁর বর্ণনায় যেমন বলেছেন। আর সালিহের হাদীসের মধ্যে ইউনূসের বর্ণনার মত এতে রয়েছে احْتَمَلَتْهُ الْحَمِيَّةُ অর্থাৎ গোত্রী অহমিকা তাকে উসকিয়ে দিল। সালিহের হাদীসে এও রয়েছে যে, উরওয়া (রহঃ) বলেন, আয়শা (রাঃ) হাসসান ইবনু সাবিত (রাঃ)কে গাল-মন্দ বলার বিষয়টিকে অপছন্দের দৃষ্টিতে দেখতেন। তিনি বলতেন, হাসসান তো নিম্নোক্ত কবিতা আবৃতি করেছেন, “আমার পিতা-মাতা, আমার ইজ্জত সব কিছুই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)এর ইজ্জত-সম্মানের জন্য রক্ষাকবচ। ” এতে আরও রয়েছে যে, আয়িশা (রাঃ) বলেন, যে ব্যক্তি [সাফওয়ান (রাঃ)] সম্পর্কে অপবাদ দেয়া হয়েছে তিনি বলতেন, সুবহানাল্লাহ! আল্লাহর শপথ! আমি কখনো কোন মহিলার-আবরণ উন্মোচন করিনি। অতঃপর তিনি আল্লাহর পথে শহীদ হন। ইয়াকুব ইবন ইব্রাহীমের হাদীসে রয়েছে مُوعِرِينَ فِي نَحْرِ الظَّهِيرَةِ কিন্তু আবদুর রাযযাক (রহঃ) বলেন, مُوغِرِينَ আবদ ইবন হুমায়দ (রহঃ) বলেন, আমি আবদুর রাযযাককে مُوغِرِينَ শব্দের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, الْوَغْرَةُ অর্থ প্রচণ্ড গরম।

ছবি বানান