মু
মুসলিম শরীফ - হাদীস নং ৮২৪
আবদুল মালিক ইবনু শুআয়ব ইবনুল লায়স (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্নী আয়িশা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পিতা আবূ বকর (রাঃ) কে সালাত পড়াবার আদেশ দিলেন তখন আমি এই নির্দেশ প্রত্যাহারের ব্যাপারে তাঁকে বারবার অনুরোধ করতে লাগলাম। আমার এই পূনঃপূনঃ অনুরোধ এই কারণে ছিল আমার মনে এই ধারণার উদ্রেক যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থানে যে দাঁড়াবে (ইমামত করবে) লোকেরা তাকে সর্বদা ভালবাসবে, বরং আমার ধারণা হল যে, তারপর যে ব্যাক্তি তাঁর স্থানে দাঁড়িয়ে ইমামত করবে লোকেরা তাকে অপয়া বলবে, তাই আমি চেয়েছিলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ আবূ বকর (রাঃ) হতে অন্যত্র সরে যাক।