Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮২৫

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পীড়িত অবস্থায়) আমার গৃহে প্রবেশ করে পরে বললেন, আবূ বকরকে আদেশ (শুনিয়ে) দাও, সে যেন লোকদের সালাতের ইমামত করে। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আবূ বকর (রাঃ) অত্যন্ত কোমল হৃদয় ব্যাক্তি। তিনি যখন কুরআন পাঠ করেন, তখন অশ্রু সংবরণ করতে পারেননা। আপনি যদি আবূ বকর (রাঃ) কে ব্যতীত অন্য কাউকে আদেশ করতেন (তবে উত্তম হতো)। আল্লাহর কসম! আমার এ কথা বলার উদ্দেশ্য ছিল, যেন লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থানে সর্বপ্রথম দাঁড়ানোর কারনে তাঁর সম্পর্কে অপয়া হবার ধারণা করতে না পারে। তাই আমি এ ব্যাপারে তাঁর সাথে দু-তিন বার অনুরোধের পীড়াপীড়ি করেছি। এরপরেও তিনি বললেন, আবূ বকর যেন লোকের সালাত (নামায/নামাজ)-এ ইমামতি করে। (এবং বললেন) তোমরা হচ্ছ ইউসুফ (আলাইহিস সালাম) এর সঙ্গিনীদের অনুরূপ।

ছবি বানান