Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৮২৬

প্রায় ২ মিনিট · ২৩৮ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থ অবস্থায় বিলাল (রাঃ) তাঁকে সালাতের ইমামতের জন্য ডাকতে আসলেন। তিনি বললেন, যাও, আবূ বকরকে ইমামতি করতে বল। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! তিনি নিতান্ত নরম মানুষ। তিনি আপনার স্থানে দাড়িয়ে লোকদেরকে কুরআন পাঠ করে শোনাতে পারবেন না। আপনি উমারকে আদেশ করলে উত্তম হবে। কিন্তু তিনি তবুও বললেন, যাও, আবূ বকরকে ইমামতি করতে বল। এরপর আমি হাফসাকে বললাম, তুমি তাঁকে বল যে, আবূ বকর অতি নরম লোক। তিনি আপনার স্থানে দাঁড়িয়ে মানুষকে কুরআন শোনাতে পারবেন না! আপনি উমারকে আদেশ করলে ভাল হবে। হাফসা তাঁকে তাই বললেন। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা অবশ্যই ইউসুফ (আলাইহিস সালাম) এর সঙ্গিনীদের ন্যায়। যাও, আবূ বকরকে ইমামত করতে বল। শেষ পর্যন্ত লোকেরা আবূ বকর (রাঃ) -কে নির্দেশ শোনালেন এবং তিনি লোকদের ইমামত করলেন। তিনি সালাত (নামায/নামাজ) আরম্ভ করার এক পর্যায়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিৎ সুস্থবোধ করলেন। তিনি দুই জন লোকের কাঁধে ভর দিয়ে পা হেঁচড়াতে হেঁচড়াতে মসজিদে প্রবেশ করলে তাঁর আগমন শব্দ পেয়ে আবূ বকর (রাঃ) পিছনে সরে আসার উপক্রম করলেন। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে তাকে তাঁর স্থানে দন্ডায়মান থাকতে বললেন এবং নিজে এসে আবূ বকর (রাঃ) এর বামপাশে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সালাতের ইমামত করছিলেন এবং আবূ বকর (রাঃ) দন্দায়মান অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করছিলেন। আর অন্য মুসল্লীগণ আবূ বকর (রাঃ) এর সালাতের অনুসরণ করছিল।

ছবি বানান