Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৬৬

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেনঃ আমি আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু-কে সাফা ও মারওয়া সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বললেনঃ এ দুটো ছিল জাহিলী আমলের নিদর্শন। ইসলামের আবির্ভাবের পর আমরা এ দুটোর তওয়াফ থেকে বিরত হয়ে গেলাম। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا সাফা ও মারওয়া হল আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। সুতরাং যে ব্যক্তি হজ্জ করে বা উমরা করে তার জন্য এতদুভয়ের তওয়াফে কোন দোষ নেই (২ঃ ১৫৮)। আনাস রাদিয়াল্লাহু আনহ বলেনঃ এ হল নফল। আল্লাহ্ বলেনঃ (فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ) কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে আল্লাহ্ তো গুণগ্রাহী এবং সর্বজ্ঞ। (২ঃ ১৫৮)

ছবি বানান