তিরমিযী শরীফ - হাদীস নং ২,৯৭৩
তিনি বলেন, সেই সত্তাব কসম যাঁর হাতে আমার প্রাণ! আমার বিষয়েই এই আয়াতটি নাযিল হয়েছে এবং এতে আমার দিকে ইঙ্গিত করা হয়েছেঃ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় কিংবা মাথায় কেশ থাকে তবে সিয়াম বা সাদকা বা কুরবানী দ্বারা এর ফিদয়া দিবে। (২ঃ ১৯৬) আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হুদায়বিয়ায় ছিলাম। ইহরাম অবস্থায় ছিলাম। মক্কার মুশরিকরা আমাদের (মক্কা প্রবেশ করা থেকে) বাধা দিয়ে রেখেছিল। আমার মাথায় ছিল বাবরী চুল। সে কারণে তা থেকে উকুন আমার মুখে এসে পড়ছিল। আমার পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি বললেনঃ তোমার মাথার কীটগুলো মনে হয় তোমাকে কষ্ট দিচ্ছে। আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ মাথা মুন্ডন করে ফেল। তখন এই আয়াত নাযিল হয়। মুজাহিদ (রহঃ) বলেন, এ ক্ষেত্রে সিয়াম হল তিন দিন রোযা, সাদকা হল ছয়জন মিসকীন খাওয়ান আর কুরবানী হল একটি বকরী বা তদুর্ধ্ব কোন পশু কুরবানী।