Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩২

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি (لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ) (৪ঃ ৯৫) আয়াতটি প্রসঙ্গে বলেনঃ অক্ষম না হয়েও যারা বদরে শরীক না হয়ে ঘরে বসে রয়েছে তারা এবং যারা বদরে বের হয়েছে তারা এক সমান নয়। বদরের সময় আবদুল্লাহ্ ইবন জাহাশ (শুদ্ধ হল আবদ আবূ আহমদ ইবন জাহাশ) এবং ইবন উম্ম মাকতূম রাদিয়াল্লাহু আনহুমা বললেন: ইয়া রাসূলাল্লাহ্! আমরা দু’জন তো অন্ধ। আমাদের জন্য এক্ষেত্রে কোন অবকাশ আছে কি? তখন নাযিল হয়ঃ (৪ঃ ৯৫) لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلََى الْقَاعِدِينَ دَرَجَةً

ছবি বানান