Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩৩

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

তিনি বলেনঃ মারওয়ান ইবনুল হাকামকে মসজিদে উপবিষ্ট দেখতে পেয়ে সামনে এগিয়ে গিয়ে তাঁর পার্শ্বে বসলাম। তিনি আমার কাছে বর্ণনা করলেন যে, যায়দ ইবন ছাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে লিখাচ্ছিলেনঃ (غَيْرُ أُولِي الضَّرَرِ) এমন সময় ইবন উম্ম মাকতূম এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আমাকে লিখাচ্ছিলেন। ইবন উম্ম মাকতূম রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর কসম আমি যদি জিহাদে শরীক হতে পারতাম তবে অবশ্যই জিহাদ করতাম। ইবন উম্ম মাকতূম ছিলেন অন্ধ। আল্লাহ্ তা’আলা তাঁর রাসূলের উপর ওহী নাযিল শুরু করলেন। তাঁর উরু ছিল আমার উরুর উপর। তা এত ভারী মনে হচ্ছিল যে, এর ওজনে আমার উরুর হাড্ডি যেন চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই অবস্থা অপসৃত হয়। আল্লাহ্ তা’আলা নাযিল করলেনঃ (غَيْرُ أُولِي الضَّرَرِ) যারা অক্ষম তারা ছাড়া (৪ঃ ৯৫)।

ছবি বানান