তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৩৪
তিনি বলেনঃ আমি ওমর রাদিয়াল্লাহু আনহু-কে বললাম। আল্লাহ তা’আলা তো বলেছেনঃ যখন তোমরা (শত্রুর) আশংকা করা তখন সালাতে কসর করবে (৪ঃ ১০১)। এখন তো মানুষ নিরাপদ হয়ে গেছে। (ইসলামও প্রতিষ্ঠিত হয়ে গেছে)। উমর রাদিয়াল্লাহু আনহ বললেনঃ তুমি যাতে বিস্বয়বোধ করছ আমিও তাতে বিস্ময়বোধ করেছিলাম এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বিষয়টি উত্থাপন করেছিলাম। তিনি বলেছিলেনঃ এতো আল্লাহর পক্ষ থেকে এক অনুগ্রহ যা তিনি তোমাদের দান করেছেন। সুতরাং আল্লাহর এই দান তোমরা গ্রহণ কর।