তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৬০
তিনি বলেনঃ বানু সাহমের এক ব্যক্তি তামীম দারী এবং আদী ইবন বাদার সঙ্গে সফরে বের হয়। এমন এক স্থানে সাহমী ব্যক্তিটি মারা যায় যেখানে কোন মুসলিম ছিল না। যা হোক উক্ত দুইজন সাহমী-ব্যক্তির পরিত্যাক্ত মাল-আসবাব নিয়ে তার পরিবারের কাছে আসলে তারা এতে স্বর্ণের কারুকাজ করা রূপার একটি পানপাত্র পেলেন না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দু’জনকে এই বিষয়ে হলফ করান। পরে এই পানপাত্রটি সাহমীর পরিবারের লোকেরা মক্কায় পান। তাদের বলা হল। এটি তামীম ও আদীর নিকট থেকে কিনে আনা হয়েছে। সাহমী ব্যক্তিটির উত্তরাধিকারীদের মধ্যে দুই ব্যক্তি দাবী নিয়ে উঠেন এবং আল্লাহর কসম করে বললেনঃ আমাদের সাক্ষ্য এদের দু’জনের সাক্ষ্য অপেক্ষা বেশী সত্য এবং গ্রহণযোগ্য। এই পেয়ালাটি আমাদের লোকের। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এদের বিষয়েই নাযিল হয়ঃ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ) (৫ : ১০৬-১০৮)