তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯২
আলী ইবন খাশরাম (রহঃ) ....... আলীরাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, এই উভয় রিওয়ায়তই ইবন উয়ায়না (রহঃ) থেকে ইবন উছায়’ এবং ইউচায়্যি’ (রহঃ) এর বরাতে বর্ণিত আছে। সহীহ হল যায়দ ইবন ইউছায়্যি’ (রহঃ)। শু’বা (রহঃ)-ও আবূ ইসহাক (রহঃ) সূত্রে অন্য হাদীস বর্ণনা করেছেন। তিনি এই নামের ক্ষেত্রে ভূল বুঝাবুঝির শিকার হয়েছেন। তিনি এই নামটি যায়দ ইবন উছায়ল রূপে উল্লেখ করেছেন। এই ক্ষেত্রে তার সমর্থনে কোন রিওয়ায়ত নেই।