তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৩,০৯৩
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাউকে যদি দেখ যে, সে মসজিদে আসা যাওয়ার অভ্যাস রাখে তবে তোমরা তার ঈমানের সাক্ষ্য দিবে। আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে আল্লাহ্ ও পরকালে (৯ঃ ১৮)। ইবন আবূ উমর (রহঃ) ... আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এতে يَتَعَاد এর স্থলেيَتَعَاهَدُ শব্দ আছে। হাদীসটি হাসান-গারীব। রাবী আবুল হায়ছাম (রহঃ) এর নাম হল সুলায়মান ইবন আমর ইবন আবদ উতওয়ারী। তিনি আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু-এর তত্ত্বাবধানে লালিত ইয়াতীম ছিলেন।